facebook-Engagement-yousuf.xyz

ফেসবুক পোস্টে এনগেজমেন্ট বাড়ানোর উপায়-

আমরা কম-বেশি প্রতিদিন ফেসবুকে পোস্ট করে থাকি। আমরা আমাদের প্রতিদিনের অনেকটা সময় ফেসবুকের মধ্যে কাটিয়ে দেই। প্রতিদিনের নানান বিষয় আমরা আমাদের ফেসবুক একাউন্টে শেয়ার করে থাকি। ফেসবুক পোস্টে এনগেজমেন্ট বাড়ানোর অনেক উপায় রয়েছে। তবে আমরা পোস্ট করার আগে সেই উপায়গুলোর দিকে লক্ষ্য না রেখে পোস্ট করে থাকি। একটি পোস্ট করার আগে অবশ্যই আপনাকে অনেকগুলো বিষয় লক্ষ্য রেখে পোস্ট করা উচিত। কারণ আমাদের উদ্দেশ্য হল, যেন মানুষ আমাদের পোস্টের সাথে এনগেজ হয়। অর্থাৎ তারা আমাদের পোস্টে লাইক, কমেন্টস বা শেয়ার করে।

ফেসবুক পোস্টে এনগেজমেন্ট বাড়ানোর উপায়- 

ফেসবুক পোস্টে এনগেজমেন্ট বাড়ানোর উপায়-facebook-Engagement-yousuf.xyz
Facebook-Engagement

আমাদের প্রতিদিনের ফেসবুক পোস্ট গুলো যদি একবার দেখি, এবং সেইসাথে একটু চিন্তা করি, আমরা কী আশানুরূপ লাইক, কমেন্ট বা শেয়ার পাচ্ছি। যদি পাই তাহলে অনেক অনেক শুভকামনা আপনার জন্য। কিন্তু যদি না পাই, তাহলে কেন পাচ্ছি না সেটা কি কখনো ভেবে দেখেছি আমরা। একটু সময় নিয়ে ভেবে দেখুন। আশাকরি অনেক খানি সমাধান আপনার কাছ থেকে বের হয়ে আসবে। আর আমি আমার মত করে ফেসবুক পোস্টে এনগেজমেন্ট বাড়ানোর উপায় এর কিছু বিষয় আপনার সামনে তুলে ধরছি। তাহলে চলুন একটু আলোচনা করা যাক- 

লক্ষ্য রাখুন আপনি আপনার  পাঠক কে কি দিচ্ছেন- 

আপনি লিখছেন আপনার পাঠক পড়ছে কিন্তু লক্ষ রাখতে হবে আপনি আপনার পাঠককে কি পড়াচ্ছেন। অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনার লেখা থেকে যেন আপনার পাঠক কিছু পায়। যেমন শিক্ষা, বিনোদন, অবহিত করুন বা অনুপ্রেরণা। কারণ আপনার লেখা থেকে যদি পাঠক কিছু না পায় তাহলে সে আপনার সাথে কানেক্ট হবে না। এবং আপনার পোস্টে  এনগেজ হবে না। 

পোস্ট ছোট আকারে লেখার চেষ্টা করুন-  

আপনি যদি আপনার মূল কথা বা উদ্দেশ্য  অল্প লেখার মধ্যে আপনার পাঠক কে বুঝিয়ে দিতে পারেন তাহলে অনেক ভালো। তবে অনেক সময় কোনো বিষয় পরিপূর্ণ ভাবে ব্যাখ্যা করতে অনেক বেশি লিখতে হয়। তবুও আমরা চেষ্টা করব যেন কম লেখার মধ্যে আমরা আমাদের মূল কথা প্রকাশ করতে পারি। কারণ, অনেক সময় লক্ষ্য করা যায়, পোস্ট বড় হওয়ার কারণে অনেকেই শেষ পর্যন্ত পড়েন না।

সুন্দর এবং অর্থবোধক ছবি/ভিডিও ব্যবহার করুন- 

বর্তমান সোশ্যাল মিডিয়া মার্কেটারদের রিচার্জের উপর ভিত্তি করে বলা যায়, এখন লেখার তুলনায় ছবি বা ভিডিওতে ইউজার বেশি আকর্ষিত হচ্ছে। আমরা যখন ফেসবুকে পোস্ট করি, তখন আমাদের অনেক বড় আর্টিকেলের মাত্র কয়েক লাইন প্রদর্শন করে। কিন্তু আপনার ছবিটি/ ভিডিওটি সম্পূর্ণ ইউজার এর সামনে দেখানো হয়। তাই আমরা যে ছবি বা ভিডিও ব্যবহার করব তা যেন অবশ্যই এট্রাক্টিভ এবং অর্থবোধক হয়। 

কনটেন্ট কোয়ালিটি-

আপনাকে অবশ্যই আপনার কনটেন্ট এর কোয়ালিটির দিকে লক্ষ রাখতে হবে। কেননা আপনার কনটেন্ট এর কোয়ালিটি যদি ভালো না হয়। এবং আপনার পাঠক যদি আপনার কনটেন্ট পড়ে মজা না পায় বা কাজে না লাগে। তাহলে আপনার লেখার কোন মানেই হয়না। সুতরাং আপনার কনটেন্ট কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে।

পাঠকের জন্য প্রশ্ন ছুড়ে দিন-

আপনি আপনার কনটেন্ট লেখার মাঝে আপনার পাঠকের জন্য কিছু প্রশ্ন রেখে  দিন। যেন তারা আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার লেখা  পোস্টে কমেন্ট করে। যেমন ধরুন,  বি,পি,এল খেলা চলছে। আপনি ফেসবুকে পোস্ট করলেন আজ ঢাকা বনাম রাজশাহী এর খেলা হবে। এবং এ সম্পর্কিত আরো কিছু কথা। এখন আপনি আপনার পাঠকের জন্য প্রশ্ন রেখে দেন,  আপনি কোন দলকে সাপোর্ট করেন। অথবা আজ কোন দল জিতবে। এখন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার পাঠক যে দলকে সাপোর্ট করে সেই দলের পক্ষে লিখবে। এতে আপনার এনগেজমেন্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

সঠিক সময়ে পোস্ট করুন- 

প্রথমে আপনি আপনার টার্গেট অডিয়েন্স নির্বাচন করুন। এখন আপনার কাজ হলে একটু চিন্তা করা অথবা রিচার্জ করা আপনার টার্গেট অডিয়েন্স কোন সময়ে ফেসবুকে বেশি একটিভ থাকে। সেই সময় টা খুজে বের করে পোস্ট করা আপনার জন্য লাভজনক। এবং প্রতিদিন একই সময়ে পোস্ট করার চেষ্টা  করুন।

স্টোরিস ব্যবহার করুন- 

আপনি আপনার পোষ্টের ব্যবহৃত ছবিটি সুন্দরভাবে তৈরি করুন এবং সেটা আপনার স্টোরিতে দিতে পারেন।

অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন-

আপনি যতটুকু সম্ভব অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন। সঠিক সময়ে আপনার পোস্টে  হওয়া কমেন্ট গুলোর রিপ্লাই করুন। এতে আপনার পোষ্টের রিচ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এনগেজমেন্ট এর সম্ভাবনা বেড়ে যায়।

কল টু একশন বাটন ব্যবহার করুন-

আপনি আপনার পোস্টে কল টু একশন বাটন ব্যবহার করুন। এতে আপনার এনগেজমেন্ট বেড়ে যাবে। বিশেষ করে কোন পণ্যের প্রমোশনাল/মার্কেটিং পোস্ট বা সেল পোস্ট গুলোতে অবশ্যই কল টু অ্যাকশন বাটন ব্যবহার করুন। এতে আপনার ক্রেতার আপনার সাথে যোগাযোগ করার বা পণ্যটি ক্রয় করার সুবিধা হবে।

এট্রাক্টিভ ক্যাপশন ব্যবহার করুন-

আপনি যদি কোন ভিডিও বা ছবি পোস্ট করেন তাহলে অবশ্যই আপনি আপনার ক্যাপশন খুব সুন্দর ভাবে লিখুন। আপনার ক্যাপশন যতবেশি  এট্রাক্টিভ হবে আপনার পোস্ট ততবেশি  ভিউ হবে। আর ভিউ হলে এনগেজমেন্ট হবে।

পাঠকের ইমোশনের সাথে  টাচ করার চেষ্টা করুন- 

আপনার পোস্ট যদি পাঠকের ইমোশনকে  ছুঁয়ে যেতে পারে তাহলে আপনার পোস্টে এনগেজমেন্ট অবশ্যই হবে। ইমোশনের এই ব্যাপারটি নিয়ে এখন অনেকেই কাজ করছে। এবং তারা ভাল ফলাফল পাচ্ছেন। আমরা যদি আমাদের দেশের বড় কিছু কোম্পানির দিকে তাকাই তাহলে দেখতে পাবো তারা অনেকেই ইমোশনাল ব্যাপার নিয়ে কাজ করছেন। বিশেষ করে গ্রামীণফোন বাংলালিংক। আর যখন কোন পোস্ট ইমোশন টাচ করে তখন শেয়ার করার প্রবণতা অনেক বেড়ে যায়।

শেষ কথা-  

আমরা আমাদের ফেসবুকের পোস্টে  যা কিছু শেয়ার করে না কেন আমাদের মনের জানা-অজানা থেকে উদ্দেশ্য একটাই কাজ করে আর সেটা হল এনগেজমেন্ট। আমরা সবাই চাই আমাদের পোস্টে লাইক বেশি হোক, কমেন্ট বেশি হোক, এবং শেয়ার অনেক বেশি হোক। আর এনগেজমেন্ট বেশি হলে পোষ্টের রিচ অনেক বেশি হবে। আবার যত বেশি রিচ হবে এনগেজমেন্ট ততবেশি বাড়তে থাকবে। তাই ফেসবুক পোস্টে এনগেজমেন্ট বাড়ানোর উপায় জেনে রাখা উচিত এবং আমাদের পোস্টে এনগেজমেন্ট যেন ভালো হয় সেদিকে লক্ষ্য রেখে পোস্ট করা উচিত।

আমার লেখাটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনার কাজে আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এতে আমার পরবর্তী পোস্ট লেখার উৎসাহটা বাড়বে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *