মার্কেটিং-marketing-mix-4p-4c-md-yousuf-munshi

মার্কেটিং মিক্স- ৪-৭পি/৪-৭সি এর গুরুত্ব

মার্কেটিং-  

অনেকেরই ধারণা মার্কেটিং মানে বিজ্ঞাপন দেওয়া  বা ভোক্তার সামনে নিজের  পণ্য বা সেবা উপস্থাপন করা। আবার অনেকেই মনে করেন মারকেটিং মানে পণ্য বিক্রয় করা।  আসলে ব্যাপারটা অনেকখানি ভিন্ন। একটি পণ্য উৎপাদনের শুরু থেকে বা কোন  ব্যবসা শুরু করার আগে থেকে শুরু হয় মার্কেটিং। ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়া ও ভোক্তার সন্তুষ্টি অর্জন পর্যন্ত মার্কেটিং এর প্রসেস চলতে থাকে। বিজ্ঞাপন মার্কেটিং এর একটি অংশ মাত্র। 

আগের দিনের মার্কেটিং এর চিন্তা ধারা-

আগের দিনের মার্কেটিং আর চলমান মার্কেটিং এর মধ্যে অনেক পার্থক্য। প্রতিযোগিতা বৃদ্ধির কারনে মার্কেটিংয়ে নানা ধরনের পরিবর্তন আসে। আগের দিনে মার্কেটিং করতে প্রোডাক্ট এর উপরে বেশি জোর দেয়া হতো। কিন্তু বর্তমানে কাস্টমারের উপর বেশি জোর দেওয়া হয়। 

কোন এক সময় প্রোডাকশন এর উপর ভিত্তি করে অনেক কোম্পানি কাজ করতেন। তারা মনে করতেন,  তাদের পণ্য হাতের নাগালে পাওয়া গেলে এবং মূল্য কম হলে বিক্রয় বৃদ্ধি পাবে।আবার অনেক কোম্পানি প্রোডাক্ট কে কেন্দ্র করে কাজ করতেন, এবং তারা মনে  করতেন প্রোডাক্ট বেশি সেল হবে তখনই  যখন আপনার প্রোডাক্টের কোয়ালিটি অন্যান্য প্রোডাক্ট এর তুলনায় অনেক বেশি ভালো হবে। অর্থাৎ আপনি বাজারের সবচেয়ে সেরা মানের পণ্য সরবরাহ করছেন। আবার অনেকেই শুধু  বিক্রয় এর কথা চিন্তা করে কাজ করতেন। এবং তারা ভাবেন  প্রোডাক্ট যাইহোক কিভাবে বেশি সেল আনা যায়। এই পদ্ধ্যতিতে বেশি দিন মার্কেটে টিকে থাকা কোন ভাবেই সম্ভব নয়। 

কিন্তু যুগের পরিবর্তনে এখন আর এইভাবে চিন্তা করা হয় না।  এখন কোন প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসার আগেই সঠিক প্লানিং এর সাথে কাজ করা হয়। এবং এখন মার্কেটিং বা কোম্পানিগুলোর প্রধান লক্ষ্য থাকে কাস্টমারের স্যাটিসফ্যাকশন এর দিকে। তাই যুগের সাথে তাল মিলিয়ে এবং এই বিশাল প্রতিযোগিতার মাঝে টিকে থাকতে হলে প্রোডাক্ট এর  গুণগত মান এর পাশাপাশি, অবশ্যই আপনাকে কাস্টমারের দিকে বেশি নজর দিতে হবে।

মার্কেটিং মিক্স ৪/৭ পি-

আমরা যারা মার্কেটিং এর সাথে জড়িত আছে তারা কমবেশি সবাই মারকেটিং মিক্স জানি। মারকেটিং মিক্স একসময় 4 টি বিষয়ের উপরে কাজ করতো।  যাকে আমরা  4P  বলে থাকি।

  •  প্রোডাক্ট
  •  প্রাইস
  •  প্লেস
  •  প্রোমোশন

 1981 সালে 4P এর সাথে আরও তিনটি যোগ করা হয়।  এবং এখন সেটা 7P  হিসেবে আমরা জানি.

  •  পিপল
  •  প্রসেস
  • ফিজিকাল এভিডেন্স

আমরা সবাই কমবেশি এই মারকেটিং মিক্স এর সাথে পরিচিত। মারকেটিং জগতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মারকেটিং মিক্স  বা 4P/7P। আজকে আমার আলোচনা 4P  নিয়ে নয়,  আজকে আসলে  আমি  কথা বলব 4C  নিয়ে। কারণ আমার কাছেও ফোর পি  এর তুলনায় ফোর সি এর গুরুত্ব কম বলে মনে হয়নি।  যদিও দুটোই একটি বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই শুধু ফোর পি বা ফোর সি এর দিকে তাকিয়ে থাকলে হবে না। আমাদেরকে দুটো নিয়েই ভাবতে হবে। চলুন তাহলে শুরু করা যাক- 

৪ সি এর গুরুত্ব-

  •  প্রডাক্ট না কমোডিটিঃ-  একজন ক্রেতার কাছে সকল পণ্যই সমান।  তাই যেকোনো  ভাবে  ক্রেতাকে আপনার পণ্যের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। তানাহলে গতানুগতিকভাবে আপনার পণ্য অন্যদের পণ্যের মত শুধু একটা পণ্য হিসেবে গণ্য হবে। আমার পণ্য গুণগত মানের দিক থেকে অনেক ভালো, আমি সময়মতো পণ্য ডেলিভারি করি, এগুলো এখন সবাই বলে।  এগুলো এখন আর ক্রেতাকে আকর্ষিত করে না। কারণ এগুলো বাজারে টিকে থাকার শর্ত।  আপনার  ব্যবসায়ের  উন্নতির জন্য নয়। 
  •  প্রাইস না, কস্ট বা খরচঃ-  কোন পণ্য কেনার সময় সেই পণ্যের ক্রয় মূল্য শুধু একজন ক্রেতার কাছে খরচ নয়। এর সাথে আরও নানা ধরনের খরচ সম্পৃক্ত থাকে। যেমন ধরুন,  বিক্রয় স্থানে যাওয়ার যাতায়াত খরচ, যাতায়াত এর ফলে সময়ের খরচ, পরিশ্রম এর খরচ। এছাড়াও আরো অনেক কিছু বিবেচনা করেন একজন ক্রেতা।  তাই পণ্যের মূল্য নির্ধারণের সময় আমাদের এসব বিষয় লক্ষ্য রাখা উচিত। 
  • প্লেস  না চ্যানেলঃ-  কতটুকু স্বাচ্ছন্দ এবং আনন্দের সাথে আপনার ক্রেতা আপনার পণ্য ক্রয় করতে পারছে সেদিকে লক্ষ্য রাখা উচিত।  কেননা আপনার পণ্য ক্রয় করার জন্য যদি একজন ক্রেতাকে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। গরমের মধ্যে তাহলে একজন ক্রেতা সেটাকে ভালোভাবে নিবেনা।  সেজন্য আপনি কোথায় পণ্য বিক্রি করছেন। আপনি কোন চ্যানেল বা মাধ্যমকে ব্যবহার করে পণ্য বিক্রয় করছেন। সেটা অনেক গুরুত্বপূর্ণ।  যেমন এখন ক্রেতারা অনলাইন শপিং করতে অনেক বেশি পছন্দ করেন। এতে করে তাকে ভিড় ঠেলে লম্বা লাইনে দাঁড়িয়ে বা যানজট পেরিয়ে শপিং করতে হয় না। ঘরে বসে আনন্দের সাথে শপিং করতে পারেন। 
  •  প্রমোশন বা প্রচার না,  কমিউনিকেশন বা যোগাযোগঃ-  প্রতিযোগিতামূলক বাজারে পণ্য বিক্রয় করতে সবাই নিজের পণ্য সম্পর্কে ভালো ভালো কথা প্রচার করে।  তাই ক্রেতাকে এসব একমুখী প্রচার-প্রচারণা আকর্ষণ করে না।  সাময়িকভাবে করলেও বেশিদিন থাকে না। তাই আপনাকে ক্রেতার সাথে ভালো কমিউনিকেশন এর ব্যবস্থা করা উচিত।  যাতে একজন ক্রেতা জানো আপনার সাথে কানেক্ট থাকতে পারেন।  আপনি একাই বলে যাচ্ছেন ক্রেতা শুধু শুনছো কিছু বলতে পারছেনা। এমন ব্যবস্থা এখন আর ক্রেতাকে আকর্ষিত করে না। তাই এখন প্রমোশন হলো   উভয়মুখী যোগাযোগ। 

মন্তব্য-

মার্কেটিং মানে শুধু পন্য বা সেবা বিক্রয় করা নয়, মার্কেটিং এর সাথে আরো অনেক কিছু জরিত। আমরা মার্কেটিং এর শুধু মাত্র একটি ছোট বিষয় নিয়ে আলোচনা করেছি। এক জন ভালো মার্কেটার হতে হলে আনেক বিষয়ে জানা থাকা দরকার।  আমরা আমাদের ব্যবসায়  মারকেটিং মিক্স এর ব্যবহার করে থাকি।  আমরা অনেক জায়গায় 4P/7P  এর ব্যবহার করি। আজ আমরা 4C নিয়ে আলোচনা করলাম। 4C  নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাকে জানাবেন। 

1 thought on “মার্কেটিং মিক্স- ৪-৭পি/৪-৭সি এর গুরুত্ব”

  1. Pingback: ফেসবুক পোস্টে এনগেজমেন্ট বাড়ানোর উপায়- Md Yousuf Munshi

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *